সমতা ভাঙতে পারেনি ব্রাজিল, মরক্কোর বিপক্ষে ড্র

ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোলে ম্যাচে ফিরলেও নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে জয়ের গোল খুঁজে পায়নি ব্রাজিল। দ্বিতীয়ার্ধে একাধিক আক্রমণ চালিয়েও মরক্কোর রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় সেলেসাওরা। অন্যদিকে পাল্টা আক্রমণে কয়েকবার ব্রাজিলের গোলপোস্টে হুমকি তৈরি করে মরক্কোও।

প্রথমার্ধের হতাশাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে নেয় ব্রাজিল। কিন্তু মরক্কোর বিপক্ষে জয়ের জন্য তা মোটেই যথেষ্ট ছিল না। অন্যদিকে প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে ম্লান ছিল মরক্কোর পারফরম্যান্সও। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১–১ সমতাতে মাঠ ছেড়েছে দুই দল।