প্রথম গোল হজমের পর কিছুটা ছন্দ হারিয়ে ফেলেছিল ব্রাজিল। ঠিক সেই সময় দলের ত্রাতা হয়ে আবির্ভূত হন ভিনিসিয়ুস জুনিয়র। নিজের স্বভাবসুলভ গতিময় ফুটবলে মরক্কোর রক্ষণভাগ ভেঙে অসাধারণ এক গোল করে ম্যাচে সমতা ফেরান তিনি।
ম্যাচের ৩২তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা। রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রায়ই দেখা যায় এমন গোল, আর এবার সেই পরিচিত দৃশ্যই উপহার দিলেন জাতীয় দলের হয়েও। উল্লেখযোগ্যভাবে, এটি ছিল ব্রাজিলের হয়ে ভিনিসিয়ুসের ৫০তম ম্যাচ।
ভিনিসিয়ুসের দারুণ গোলে ম্যাচে ফিরে আসে সেলেসাওরা।
ব্রাজিল ১–১ মরক্কো।



