Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাদক ও নারী কেলেঙ্কারিতে ফেঁসে গিয়েছিলেন ব্রাজিলের যে রেফারি

সব বিতর্ক পেছনে ফেলে দ্রুতই আন্তর্জাতিক ফুটবলে নিজের অবস্থান আরও শক্ত করেন ভিনচিচ

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৮:৫২ পিএম

ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের আলোচিত লড়াইয়ে মাঠে নামছে ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। হাই-ভোল্টেজ ম্যাচটিতে রেফারির দায়িত্বে যে থাকবেন তার নাম এরই মধ্যে চূড়ান্ত করেছে ফিফা। 

আগামীকাল (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর রাতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে প্রধান রেফারির দায়িত্বে থাকছেন স্লোভাকিয়ার স্লাভকো ভিনচিচ। সহকারী হিসেবে থাকবেন তারই স্বদেশি স্লোভেনিয়ার টোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্বে থাকবেন সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যারার। রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন সুইস কর্মকর্তা স্তেফান দে আলমেইদা। 

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ এর আগে মাদক নিয়ে ধরা পড়েছিলেন এবং তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিতে আটক হওয়ার অভিযোগও আছে। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। 

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর এক প্রতিবেদন বলছে, ৬ বছর আগের একটি বিতর্কিত ঘটনার কারণে নতুন করে আলোচনায় উঠে এসেছেন স্লাভকো ভিনচিচ। ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় একটি পার্টিতে পুলিশের অভিযানে আটক হয়েছিলেন তিনি। ওই অভিযানে মাদক, অস্ত্র ও পতিতাবৃত্তি চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মোট ৩৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। 

তবে ভিনচিচের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। পুলিশি জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরে স্লোভেনিয়ার সংবাদপত্র ভেচারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, ব্যবসায়িক সফরে গিয়ে কাকতালীয়ভাবে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

সব বিতর্ক পেছনে ফেলে দ্রুতই আন্তর্জাতিক ফুটবলে নিজের অবস্থান আরও শক্ত করেন ভিনচিচ। 

৪৬ বছর বয়সী এই রেফারির ক্যারিয়ারে এবার যুক্ত হলো বিশ্বকাপের মঞ্চ। আজ  শনিবার রাতে ব্রাজিল ও মরক্কোর ম্যাচ পরিচালনার মাধ্যমে বিশ্বকাপের আরেকটি ইতিহাসের অংশ হতে যাচ্ছেন তিনি।  

   

About

Popular Links

x