Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরা কে এই সঞ্জয়?  

মার্কিন ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেবের জন্ম বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৬:৩৩ পিএম

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর জমকালো উদ্বোধনী আয়োজনে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছেন বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব। 

স্থানীয় সময় শুক্রবার (১২ জুন) কানাডায় অনুষ্ঠিত এই আয়োজনে তিনি বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি পপশিল্পী ভেজিড্রিমের সঙ্গে ‘সির সির’ গানটি পরিবেশন করেন। 

তবে উদ্বোধনী আয়োজনে সবচেয়ে বেশি নজর কাড়ে সঞ্জয়ের বিশেষভাবে নকশা করা স্যুট। তার পরনে থাকা ওই স্যুটে ফুটে ওঠে বাংলাদেশের জাতীয় প্রতীক রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং লাল-সবুজ পতাকার প্রতিচ্ছবি।

পারফরম্যান্স চলাকালীন সঞ্জয় বারবার তার স্যুটের হাতার নকশার দিকে ইশারা করেছিলেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই দেশাত্মবোধক উপস্থাপনা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নিজের পারফরম্যান্সের একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন সঞ্জয়। সেখানে তিনি লিখেছেন, ‘মাই পিপল, দিস ইজ জাস্ট দ্য স্টার্ট অব সামথিং বিউটিফুল।’

সঞ্জয় দেবের জন্ম বাংলাদেশের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। বাবা সন্তোষ দেব ও মা মিতা দেবের সঙ্গে প্রায় দুই যুগ আগে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানেই সংগীতচর্চার মধ্য দিয়ে নিজেকে তৈরি করেছেন। বাংলাদেশের অনেক শিল্পীর জন্য তিনি গান তৈরি করেছেন। কাজ করেছেন বলিউডেও।

   

About

Popular Links

x