Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় সমর্থন যুবকের

এ সময় আর্জেনটিনার সমর্থকরা ফুলের মালা পড়িয়ে তাকে শুভেচ্ছা জানান

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৭:৪৯ পিএম

বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে ব্রাজিলের দীর্ঘ দিনের সমর্থক সোহান দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থক হলেন আনুষ্ঠানিক ভাবে।

শনিবার (১৩ জুন) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে বালতি ভরা আধা মন দুধ দিয়ে মাথা ও শরীরে গোসল করে তিনি আর্জেন্টিনা দলকে সমর্থন দিলেন এবং বিশ্বকাপ এবারেও তারা জয়ী হবে আশা প্রকাশ করেন।

এর আগে বিকালে ব্রাজিলের জার্সি পড়ে তিনি রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে আসেন। সেখানের আর্জেন্টিনা সমর্থকদের সামনে দুধ দিয়ে গোসল করেন। এ সময় আর্জেনটিনার সমর্থকরা ফুলের মালা পড়িয়ে আর হাত তালি দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

সোহানের বাড়ি বিভাগীয় নগরী রংপুরের মেডিকেল পুর্বগেট এলাকায়। তিনি বেসরকারী নাসিং কলেজের বিএসসি বিভাগের শিক্ষার্থী। তিনি জানান, আমি ব্রাজিলকে মনে প্রানে সমর্থন করতাম। কিন্তু তারা নাকি ৫ বার বিশ্বকাপ জিতেছে। সেটা অনেক অনেক দিন আগের ঘটনা। ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করেছে। সেই টুনার্মেন্টে ব্রাজিল পরাজিত হয়।

তিনি আরও জানান, আর্জেন্টিনা দলের খেলা তার ভীষণ পছন্দ তাদের খেলার যে ধরন তা বিশ্বের যে কোন দলের চেয়ে পুরোটাই ভিন্ন। মেসি তার প্রিয় খেলোয়াড় এবং তাকে ফুটবলের যাদুকর বলা হয়। তার ছন্দময় খেলা সারা বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীদের মুগ্ধ করে।

তাই গোসল করে ব্রাজিলের প্রতি সমর্থন প্রত্যাহার করার ঘোষনা দেন তিনি। এরপর তাকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে দেয়া হয়।

   

About

Popular Links

x