Wednesday, August 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আগামী ৩০ জুন বিকালে তিনি বর্তমান সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হবেন

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৯:২১ পিএম

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ধীরাজ শেঠ। তিনি এখন ভাইস চিফ অব আর্মি স্টাফ (ভিসিওএএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। 

আগামী ৩০ জুন বিকালে তিনি বর্তমান সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হবেন। 

শনিবার (১৩ জুন) এই নিয়োগের ঘোষণা দেওয়া হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে। 

প্রতিবেদনে জানানো হয়, ১৯৮৬ সালের ডিসেম্বরে আর্মার্ড কোরে কমিশনপ্রাপ্ত ধীরাজ শেঠ ভারতীয় সেনার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি খড়গওয়াসলার ন্যাশনাল ডিফেন্স একাডেমির সাবেক শিক্ষার্থী। 

১৯৯৭ সালে ২০ ল্যান্সার্সের জেনারেল শঙ্কর রায় চৌধুরী অবসর গ্রহণের পর তিনিই হবেন প্রথম আর্মার্ড কোর অফিসার যিনি সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

প্রায় ৪ দশকের সামরিক জীবনে তিনি ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও ফরমেশনে দায়িত্ব পালন করেছেন। তিনি মরুভূমি অঞ্চলে একটি আর্মার্ড রেজিমেন্ট, পাটিয়ালাভিত্তিক ৯৮ আর্মার্ড ব্রিগেড, জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত ডিভিশন-স্তরের ইউনিফর্ম ফোর্স এবং ২১ স্ট্রাইক কোরের নেতৃত্ব দিয়েছেন। 

এছাড়া দিল্লি এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড ও দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পশ্চিম সীমান্তে দুটি অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দেওয়ার বিরল অভিজ্ঞতাও রয়েছে এই সেনার। 

এর পাশাপাশি স্টাফ ও কৌশলগত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন ধীরাজ শেঠ। 

   

About

Popular Links

x