Saturday, September 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

অপ্রতিম হত্যাকাণ্ড: রবিবার কুবিতে সাধারণ ছুটি, স্থগিত সব ক্লাস-পরীক্ষা

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়্যাত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনায় রবিবার বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক ঘোষণা করা হয়েছে। এদিন সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপ্রতিমের হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। কর্তৃপক্ষ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে সংশ্লিষ্ট বিভাগ নোটিশের মাধ্যমে জানাবে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন পশ্চিম সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে ১৩ বছর বয়সী অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়েছিল। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষে শনিবার রাত ৮টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

   

About

Popular Links

x