কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৮ম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হায়দার আলী।
রবিবার (২২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে ও শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিনুর ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
অধ্যাপক হায়দার আলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেক্ট্রনিক্স বিষয়ে অনার্স-মাস্টার্স এবং জাপানের তায়োহাশি ইউনির্ভাসিটি অফ টেকনোলজি থেকে ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ট্রেজারের পদে নিয়োগ পেয়েছেন কুবির মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ সোলামান। নিয়োগের দিন থেকে আগামী ৪ বছর এ দায়িত্ব পালন করবেন তারা।
প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে বিভিন্ন উচ্চ পদস্ত কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক পড়ে যায়। এরই ধারাবাহিকতায় গত ১৯ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন কুবির ৭ম উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন।



