Monday, September 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্কুল-কলেজে ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন

রবিবার (২০ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ বিষয়ে বলা হয়েছে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ এএম

ফাতেহা-ই–ইয়াজদহম উপলক্ষে আগে দেওয়া ছুটির তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

রবিবার (২০ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে ছুটি পরিবর্তনের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা

প্রজ্ঞাপন আংশিক সংশোধন করে ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ করা হলো।

এর আগের তালিকায় ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি। এ ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

   

About

Popular Links

x