Monday, September 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় সড়কের পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রুটে চলাচলকারী নীলাচল পরিবহনের একটি বাস সড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। 

রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে পার্কিং করে রাখা ওই বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে আগুন বাসটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আদমজী স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেভায়। আগুনে বাসের সিটসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “আগুনে বাসের সিটসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।”

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

   

About

Popular Links

x