Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপ না জিতেও মিসরের জার্সিতে সাত তারকা কেনো?

ফিফা মিসরকে জার্সি থেকে তারকা সরানোর নির্দেশ দিয়েছে

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৯:৪৮ পিএম

ফুটবলে জাতীয় দলের জার্সির বুকে থাকা তারকার সংখ্যা সাধারণত তাদের বিশ্বকাপ সাফল্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ জিতে জার্সিতে পাঁচটি তারকা যুক্ত করেছে, জার্মানি ও ইতালি চারটি করে এবং আর্জেন্টিনা সর্বশেষ শিরোপা জয়ের পর তিনটি তারকা ব্যবহার করছে।

কিন্তু এবারের বিশ্বকাপে অংশ নিতে যাওয়া মিসরের জার্সিতে দেখা গেছে সাতটি তারকা, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কারণ, বিশ্বকাপ ইতিহাসে তাদের সেরা অর্জন ১৯৩৪ সালের আসরে শেষ ষোলোতে খেলা।

জানা গেছে, মিসরের জার্সির এই সাত তারকা মূলত তাদের আফ্রিকা কাপ অব নেশনসের সাতটি শিরোপার প্রতীক। তবে ফিফার নিয়ম অনুযায়ী, জাতীয় দলের জার্সিতে কেবল বিশ্বকাপ-সম্পর্কিত সাফল্যের প্রতীকই ব্যবহার করা যাবে। এই কারণে ফিফা মিসরকে জার্সি থেকে তারকা সরানোর নির্দেশ দিয়েছে।

এছাড়া জার্সির নম্বরের রঙ নিয়েও আপত্তি জানিয়েছে ফিফা। সোনালি রঙের পরিবর্তে সাদা রঙ ব্যবহার করতে বলা হয়েছে, কারণ সাদা রঙ দূর থেকে বেশি স্পষ্ট দেখা যায়।

এর আগে একই ধরনের কারণে হাইতির জার্সিও পরিবর্তন করতে হয়েছিল, যেখানে রাজনৈতিক বার্তা থাকার অভিযোগ উঠেছিল।

চলতি বিশ্বকাপে মিসর রয়েছে ‘সি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ইরান, নিউজিল্যান্ড ও বেলজিয়াম। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে বেলজিয়ামের।

   

About

Popular Links

x