কিলিয়ান এমবাপের জোড়া গোল এবং দ্বিতীয়ার্ধের দুর্দান্ত পারফরম্যান্সে ফিফা বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু করেছে ফ্রান্স। “আই” গ্রুপের ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
মঙ্গলবার নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে নিজেদের ছন্দে ছিল না দিদিয়ে দেশমের দল। পুরো প্রথম ৪৫ মিনিটে গোলের উদ্দেশ্যে মাত্র একটি শট নিতে পারে ফ্রান্স। আক্রমণভাগের তিন খেলোয়াড় মিলে প্রতিপক্ষের বক্সে বল স্পর্শ করেন মাত্র একবার, যা তাদের নিষ্প্রভ পারফরম্যান্সেরই প্রতিচ্ছবি।
তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। আক্রমণে ধার বাড়িয়ে একের পর এক সুযোগ তৈরি করে ফ্রান্স। দলকে এগিয়ে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপে।
এরপর বদলি হিসেবে মাঠে নেমেই ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বার্কোলা। ম্যাচের শেষদিকে সেনেগাল একটি গোল শোধ করলেও, কিছুক্ষণ পরই দারুণ এক গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন এমবাপে এবং নিশ্চিত করেন ফ্রান্সের ৩-১ গোলের জয়।
এই ম্যাচে জোড়া গোলের মাধ্যমে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ডও গড়েছেন এমবাপে।