হালান্ডকে থামাতে ব্রাজিলের চমক! দেখে নিন শুরুর একাদশ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে আজ নরওয়ের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর্লিং হালান্ডের নেতৃত্বাধীন নরওয়েকে মোকাবিলায় অভিজ্ঞতা তারুণ্যের সমন্বয়ে শক্তিশালী শুরুর একাদশ ঘোষণা করেছে সেলেসাওরা।

গোলপোস্টের দায়িত্বে থাকছেন অভিজ্ঞ গোলরক্ষক আলিসন বেকার। রক্ষণভাগে জুটি গড়েছেন মার্কিনিওস গ্যাব্রিয়েল মাগালাইস। দুই ফুলব্যাক হিসেবে খেলবেন অধিনায়ক দানিলো এবং দগলাস সান্তোস, যারা রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও ভূমিকা রাখবেন।

মাঝমাঠে ব্রাজিলের নিয়ন্ত্রণ ধরে রাখার দায়িত্বে থাকছেন কাসেমিরো ব্রুনো গিমারাইস। তাদের সামনে আক্রমণভাগের সঙ্গে সংযোগ তৈরি করবেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

আক্রমণে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা ভিনিসিয়ুস জুনিয়র। সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলবেন ম্যাথিউস কুনহা। আর ডানপ্রান্তে আক্রমণে গতি যোগ করবেন তরুণ ফরোয়ার্ড রায়ান।

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ:

আলিসন বেকার, দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারাইস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রায়ান, ম্যাথিউস কুনহা ভিনিসিয়ুস জুনিয়র।