বিশ্বকাপ জিতে কত টাকা পেলো ইয়ামালরা? আর্জেন্টিনা কত?

এবারের বিশ্বকাপে শুধু দলের সংখ্যা বেশি ছিল তা নয়, টাকা বরাদ্দের দিক থেকেও ইতিহাস গড়েছে এ আসর। ২০২৬ সালে ৫০ লাখ ডলারের প্রাইজমানি বরাদ্দের কথা জানিয়েছিল ফিফা, গত বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০% বেশি। 

ফলে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন পেলো ৫ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা। আর রানার্স আপ আর্জেন্টিনা পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার। 

২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। এবার সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ডলারে।

এছাড়া, তৃতীয় স্থান পাওয়া ইংল্যান্ড দল পেলো ২ কোটি ৯০ লাখ ডলার এবং চতুর্থ ফ্রান্স পেলো ২ কোটি ৭০ লাখ ডলার।

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া দলগুলো পেয়েছে ১ কোটি ৯০ লাখ ডলার করে। শেষ ষোলোর আটটি দল পেয়েছে ১ কোটি ৫০ লাখ ডলার করে, আর শেষ ৩২ থেকে বিদায় নেওয়া ১৬টি দল পেয়েছে ১ কোটি ১০ লাখ ডলার করে।

তবে এসব টাকা সরাসরি খেলোয়াড়রা হাতে পায়, সংশ্লিষ্ট দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে তুলে দেয় ফিফা। তারাই সিদ্ধান্ত নেয় খেলোয়াররা কতটুকু অর্থ পাবে, আর খালে সংশ্লিষ্ট কাজে কতটুকু ব্যয় হবে।