Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্লাস্টিকের ব্যাগে বিশ্বকাপ ট্রফি! কুকুরেয়ার ভিডিওর নেপথ্যে কী

বিশ্বকাপ জয়ের পর স্টেডিয়াম ছাড়ার সময় মার্ক কুকুরেয়া সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসেন 

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১২:০৮ পিএম

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নিয়েছে। ফাইনাল ম্যাচে এনজো ফার্নান্দেজের লাল কার্ড ও ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা আলোচনায় থাকলেও, পুরস্কার বিতরণ শেষে ভাইরাল হয় আরেকটি ভিডিও। 

স্পেনের বিশ্বকাপ জয়ের পর খেলোয়াড়েরা যখন স্টেডিয়াম ছাড়ছিলেন, তখন মার্ক কুকুরেয়া সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসেন। ভিডিওতে দেখা যায়, তিনি একটি সাধারণ সাদা প্লাস্টিকের ব্যাগে বিশ্বকাপ ট্রফির মতো দেখতে একটি বস্তু বহন করছেন।

সংবাদমাধ্যম দ্য সানডে গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

অনেকেই বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেন, যে ট্রফি মাঠে আনা হয়েছিল কোটি কোটি টাকা মূল্যের লুই ভুইতোঁর ব্যাগে, জয়ের পর সেই ট্রফির কিনা জায়গা হলো ময়লা ফেলার ব্যাগে! ঘটনাটি দেখে উপস্থিত সাংবাদিকদের মধ্যেও কৌতূহল তৈরি হয়। অনেকে আবার বিশ্বকাপ ট্রফি এমন সাধারণ একটি প্লাস্টিকের ব্যাগে বহন করা দেখে মজা পান।

তবে পরে ভাইরাল ভিডিওটির রহস্যও সামনে আসে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কুকুরেয়ার হাতে থাকা বস্তুটি আসল ফিফা বিশ্বকাপ ট্রফি ছিল না। সেটি ছিল লেগো দিয়ে তৈরি একটি খেলনা ট্রফি (রেপ্লিকা)। 

অনেকেই মন্তব্য করেন, আসল বিশ্বকাপ ট্রফির ওজন ছয় কেজির বেশি হওয়ায় এতো পাতলা প্লাস্টিক ব্যাগে সেটি বহন করা বাস্তবসম্মত নয়।

   

About

Popular Links

x