বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার ৫ দিন পর মুখ খুলেছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে।
স্প্যানিশ সংবাদমাধ্যম টিভিইকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইনাল শেষে আর্জেন্টিনার আচরণ অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “এতো বড় মাপের খেলোয়াড়দের কাছ থেকে এমন আচরণ আমার কাছে পুরোপুরি অসহনীয় এবং অগ্রহণযোগ্য। ম্যাচের আগের দিনগুলোতেও আমি তাদের ভূয়সী প্রশংসা করেছি এবং বলেছি, তাদের একজন দারুণ কোচ আছে।”
নিজ দলের প্রশংসাও করেন ফুয়েন্তে। তার ভাষ্যমতে, এ ধরনের আক্রমণ ও উসকানির মুখে স্পেনের খেলোয়াড়েরা যেভাবে আচরণ করেছে, সংযম বজায় রেখে সত্যিকারের পেশাদারদের মতো আচরণ করেছে, তা সত্যি প্রশংসনীয়।
২০৩০ বিশ্বকাপই এখন তা লক্ষ্য জানিয়ে ফুয়েন্তে বলেন, “২০৩০ সালে আমাদের দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে জাতীয় দলকে কোচিং করানোই হবে যেকোনো কোচের ক্যারিয়ারে সবচেয়ে বড় গর্বের বিষয়।"



