Thursday, October 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিয়ের মাত্র ১৫ দিন, এরই মধ্যে সড়কে প্রাণ গেল ইতালিপ্রবাসী তানভীরের

ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ এএম

মাদারীপুর সদরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভীর হাওলাদার (২৫) নামে এক ইতালিপ্রবাসীর মৃত্যু হয়েছে। দেশে ফিরে মাত্র ১৫ দিন আগে তিনি বিয়ে করেছিলেন।

বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের খামারবাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, তানভীর মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি সড়কে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিয়ের ১৫ দিনের মাথায় তার এমন করুণ মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, “সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

   

About

Popular Links

x