Tuesday, July 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফ্রান্সের নতুন কোচ হলেন জিদান

১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছিলেন জিদান

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৪:০১ পিএম

ফ্ফ্রারন্সের নতুন কোচের দায়িত্ব নিচ্ছেন জিনেদিন জিদান।  

মঙ্গলবার (২৮ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। ২০৩০ সাল পর্যন্ত দলটির সঙ্গে জিদানের চুক্তি থাকার কথা জানা গেছে।

বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের বিদায়ের আগেই পরবর্তী কোচ হচ্ছেন জিদান এমন জানিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যমগুলো। 

১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছিলেন জিদান। 

টানা তিনটি চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে জেতানোর গৌরবও রয়েছে তার ঝুলিতে । 

দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর ডাগআউটের বাইরে থাকা জিদান এবার দায়িত্ব নিচ্ছেন ফ্রান্স জাতীয় দলের। 

২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় দলটি।

   

About

Popular Links

x