যে কারণে বিমানে ওঠার আগে ফোন জব্দ করা হল আর্জেন্টিনা ফুটবল প্রধানের

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া এবং আরও কয়েকজন কর্মকর্তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

বুধবার (২৩ জুলাই)  যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষ থেকে তার ফোন জব্দ করা হয়।

২০২৬ বিশ্বকাপ ফাইনালে হেরে আর্জেন্টিনা দল দেশে ফেরার আগে নিউইয়র্কের জন এফ. কেনেডি বিমানবন্দরে এই পদক্ষেপ নেওয়া হয়।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবায়ে ও ক্লারিন-এক প্রতিবেদনে বলছে, এফবিআই এজেন্টদের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। ফলে আর্জেন্টিনা দলের প্রতিনিধিদল বহনকারী অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাসের চার্টার ফ্লাইটটি প্রায় দুই ঘণ্টা অপেক্ষমাণ ছিল।

জানা গেছে, এএফএর আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তিগুলোর আর্থিক কাঠামো নিয়ে তদন্তের অংশ হিসেবে জব্দ করা হয়েছে তাপিয়া ও অন্য কর্মকর্তাদের মোবাইল এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস।

এছাড়া ৩০ জুলাই ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার জন্যও তাপিয়াকে তলব করা হয়েছে।