২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক গ্রুপ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টের প্রাথমিক কাঠামো অনুযায়ী, অংশগ্রহণকারী দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
গ্রুপ ‘এ’ তে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এই গ্রুপের ষষ্ঠ দল নির্ধারিত হবে কোয়ালিফায়ার ‘এ’ থেকে।
অন্যদিকে গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। এই গ্রুপের ষষ্ঠ দল আসবে কোয়ালিফায়ার ‘বি’ থেকে।
ফলে গ্রুপপর্বেই বাংলাদেশকে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলগুলোর মুখোমুখি হতে হবে। কোয়ালিফায়ার ‘বি’ থেকে আসা দলটির নামও পরে নিশ্চিত হবে।
অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সঙ্গে থাকছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এই গ্রুপেও একটি দল বাছাইপর্ব পেরিয়ে জায়গা নেবে।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়।