বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ভুটান যাওয়ার পথে সংক্ষিপ্ত যাত্রাবিরতির জন্য তিনি ঢাকায় এসেছেন।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইনফান্তিনো। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে রওনা হওয়া ফিফা সভাপতির সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নেওয়া হয়েছে।
ঢাকায় স্বল্প সময়ের অবস্থান হলেও ইনফান্তিনোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি আগেই সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের চার সহসভাপতির সঙ্গে ইনফান্তিনোর সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।
এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ফাঁকে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছিলেন ফিফা সভাপতি।