ব্যালন ডি’অরে কে হলেন সেরা, জেনে নিন বিজয়ীদের নাম

সোমবার (২৬ অক্টোবর) রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ প্রবর্তিত ব্যালন ডি’অর ২০২৬।

পুরুষদের বিভাগে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৫ বছর পর প্রথম কোনো ইংলিশ ফুটবলারের হাতে উঠল ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার। আর নারীদের বিভাগে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতেছেন স্পেনের অ্যালেক্সিয়া পুতেয়াস।

হ্যারি কেইন ও অ্যালেক্সিয়া পুতেয়াস

ব্যালন ডি’অরের মূল দুই পুরস্কারের পাশাপাশি বিভিন্ন বিভাগে আরও ১১টি পুরস্কার দেওয়া হয়েছে। পুরুষ ও নারী ফুটবলে সেরা খেলোয়াড়, উদীয়মান তারকা, কোচ, গোলরক্ষক ও স্ট্রাইকারসহ বিভিন্ন বিভাগে পুরস্কারজয়ীদের তালিকা দেখে নেওয়া যাক।

ছেলেদের ব্যালন ডি’অর: হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)

মেয়েদের ব্যালন ডি’অর: অ্যালেক্সিয়া পুতেয়াস (স্পেন ও লন্ডন সিটি লায়নেস)

ছেলেদের সেরা উদীয়মান খেলোয়াড়: লামিনে ইয়ামাল (স্পেন ও বার্সেলোনা)

মেয়েদের সেরা উদীয়মান খেলোয়াড়: ভিকি লোপেজ (স্পেন ও বার্সেলোনা)

লামিনে ইয়ামাল এবং ভিকি লোপেজ

টানা তৃতীয়বার ছেলেদের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লামিনে ইয়ামাল। আর মেয়েদের বিভাগে টানা দ্বিতীয়বার এই পুরস্কার পেয়েছেন ভিকি লোপেজ।

মেয়েদের ফুটবলে সেরা কোচ: পেরে রোমেউ (বার্সেলোনা)

ছেলেদের ফুটবলে সেরা কোচ: লুইস দে লা ফুয়েন্তে (স্পেন)

সেরা দুই কোচ লুইস দে লা ফুয়েন্তে ও পেরে রোমেউ

মেয়েদের ফুটবলে সেরা গোলরক্ষক: কাটা কোল (বার্সেলোনা)

ছেলেদের ফুটবলে সেরা গোলরক্ষক: উনাই সিমোন (স্পেন)

সেরা দুই গোলরক্ষক উনাই সিমন ও কাটা কোল

সক্রেটিস পুরস্কার: বুকায়ো সাকা (ইংল্যান্ড ও আর্সেনাল)

মেয়েদের সেরা ক্লাব: বার্সেলোনা

ছেলেদের সেরা ক্লাব: পিএসজি

সেরা পুরুষ স্ট্রাইকার: হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)

সেরা নারী স্ট্রাইকার: শার্লিন কোবরাল (মেক্সিকো ও পাচুয়া)

সেরা দুই স্ট্রাইকার হ্যারি কেইন ও শার্লিন কোবরাল