আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন হ্যাজার্ড

কাতার বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর বেলজিয়ামের ফুটবলের যে পরিবর্তনের ধারা আসবে, সেই আভাস মিলেছিল আগেই। গ্রুপপর্ব থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হওয়ার পরপরই কোচের পদ থেকে সরে দাঁড়িয়ে সেই পালাবদলের ধারার সূচনা করেছিলেন রবার্তো মার্টিনেজ।

সেই ধারা অব্যাহত রাখতেই এবার বেলজিয়াম জাতীয় দলকে বিদায় বললেন অধিনায়ক ইডেন হ্যাজার্ড। বুধবার (৭ ডিসেম্বর) আন্তর্জাতিক ফুটবল থেকে বুটজোড়া তুলে রাখার আনুষ্ঠানিক সিদ্ধান্তের ঘোষণা দেন ৩১ বছর বয়সী এই উইঙ্গার।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইডেন হ্যাজার্ড বলেন, আজ একটি পৃষ্ঠা উল্টে গেল। ২০০৮ সাল থেকে আপনাদের অতুলনীয় সমর্থনের জন্য ধন্যবাদ। আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার ধারণা, বেলজিয়ামের নতুন প্রজন্ম প্রস্তুত। আমি সবাইকে মিস করব।

permalink="https://www.instagram.com/p/Cl3N7y6N6Jr/?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">






View this post on Instagram











A post shared by Eden Hazard (@hazardeden_10)

২০০৮ সালের ৮ নভেম্বর মাত্র ১৭ বছর বয়সে লুক্সেমবার্গের বিপক্ষে বেলজিয়ামের জার্সিতে ইডেন হ্যাজার্ডের অভিষেক হয়। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ১২৬ ম্যাচ খেলে ৩৩ গোল করেছেন এই উইঙ্গার।

স্বীয় নৈপুণ্যে কেভিন ডি ব্রুইন, থিবো কর্তোয়া, রোমেলু লুকাকুর সমন্বয়ে গঠিত বেলজিয়ামের সোনালি প্রজন্মের অবিচ্ছেদ্য এক অঙ্গে পরিণত হয়েছিলেন হ্যাজার্ড। ২০১৮ সালে অনুষ্ঠেয় রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়ান দলের গুরুত্বপূর্ণ অংশও ছিলেন তিনি।

তবে চোট আর পড়তি ফর্ম মিলিয়ে গত কয়েক বছর ধরে ঠিক চেনা ছন্দে নেই হ্যাজার্ড। কাতার বিশ্বকাপেও নামের প্রতি সুবিচার করতে পারেননি এই বেলজিয়ান। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে কানাডা এবং মরক্কোর বিরুদ্ধে মাঠে নামলেও হ্যাজার্ড ছিলেন নিষ্প্রভ। শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে তাই তার জায়গা হয় বেঞ্চে। ৮৭ মিনিটে হ্যাজার্ড বদলি হিসেবে মাঠে নামলেও ক্রোটদের সঙ্গে গোলশূন্য ড্রয়ে ছিটকে যায় রেড ডেভিলরা।