গার্দিওলা: হ্যাল্যান্ডের ব্যালন ডি’অর জয়ের সময় আছে

বিশ্বের সেরা খেলোয়াড়ের স্বীকৃতির লোভনীয় পুরস্কারের জন্য লিওনেল মেসির কাছে হারলেও ব্যালন ডি”অর জয়ের দৌড়ে থাকতে পেরেই নরওয়ের তারকা আর্লিং ব্রাউট হাল্যান্ড খুশি বলে জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।

গত মৌসুমে কাতারে বিশ্বকাপের গৌরব জয়ে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার পর সোমবার (৩০ অক্টোবর) অষ্টমবারের মতো রেকর্ড বাড়ানোর পুরস্কার জিতেছেন মেসি।

ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের ট্রেবল জয়ী হ্যাল্যান্ড ৫২ গোল করে এই পুরস্কারের দ্বিতীয় স্থানে ছিলেন।

১৯৬৬ সালে স্যার জিওফ হার্স্টের পর প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টিতে ফ্রান্সের পরাজয়ের ম্যাচে হ্যাটট্রিক করা কিলিয়ান এমবাপ্পেকেও পেছনে ফেলেছিলেন নরওয়েজিয়ান হাল্যান্ড।

২০২২/২৩ মৌসুমে সবচেয়ে বেশি গোল করার জন্য হাল্যান্ড গারড মুলার ট্রফিও জিতেছেন।

গার্দিওলা বলেন, “মেসি, এমবাপ্পে ও বাকি খেলোয়াড়দের সঙ্গে একই কাতারে প্রতিযোগী হতে পারায় তাকে আমি খুব খুশি দেখেছি।”

“আর্লিংয়ের সামনে তার পুরো ক্যারিয়ার রয়েছে, তাই তাকে জেতা চালিয়ে যেতে হবে এবং বলতে হবে, ‘ঠিক আছে, হয়তো পরের মৌসুমে আমি সেখানে থাকতে পারি।”

“এটি তার লক্ষ্য হতে হবে। তবে তিনি সেখানে উপস্থিত হয়ে সত্যিই সন্তুষ্ট ছিলেন। এরপর যখন তিনি ফিরে এলেন তখন তিনি সত্যিই দারুণ অনুভব করছিলেন।”

গার্দিওলার কোচিংকালে একাধিক ট্রফি জিতলেও সিটির খেলোয়াড়রা প্রায় কেউই ব্যক্তিগত প্রশংসা পান না।

হ্যাল্যান্ডের সঙ্গে ব্যালন ডি”অর জয়ের শীর্ষ দশে ছিলেন কেভিন ডি ব্রুইন, রদ্রি, জুলিয়ান আলভারেজ ও বার্নার্দো সিলভারাও।

গার্দিওলা বলেন, “ম্যান সিটির জন্য এটি একটি শুভ রাত ছিল।”

“ম্যান সিটি সেখানে ছিল। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমরা অতীতে সেখানে ছিলাম না।”

লিগ কাপ থেকে বিদায়ের পর সপ্তাহজুড়ে ছুটি পাওয়ায় সিটির খেলোয়াড় ও নির্বাহী কর্মকর্তারা প্যারিসের জমকালো অনুষ্ঠানে যোগ দিতে পেরেছিলেন।

গার্দিওলা বলেন, “আমরা প্রতি তিনদিনে খেলতে ভালোবাসি। কিন্তু বিরতি ও এক বা দুই দিন ছুটি পেলেও ভালো লাগে।”

“এটা তাই। আমাদের যখন একটানা অনেক খেলা থাকে তখন আমরা অভিযোগ করি না। যখন আমাদের ছুটি থাকে তখন আমরা অভিযোগ করি না।”