রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছেন টাইগার ব্যাটার মুশফিকুর রহিম।
শনিবার (২৪ আগস্ট) খেলার ৪র্থ দিনে লাঞ্চ বিরতির আগে পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রথম সেঞ্চুরি পান মুশফিকুর রহিম। আর তার ব্যাটেই প্রথম ইনিংসে লিডের পথে এগোচ্ছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে টসে জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। ৪৪৮ রানে পাকিস্তান ইনিংস ঘোষণা করার পর তৃতীয় দিন শেষেও রাওয়ালপিন্ডিতে ব্যাকফুটে ছিল বাংলাদেশ। তবে চতুর্থ দিনে ব্যাটারদের কল্যাণে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। যেখানে বড় অবদান মুশফিকুর রহিমের।
তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে মুশফিকের খেলতে হয়েছে ২০০ বল। পাকিস্তানের বিপক্ষে লাল বলের ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি এবং টেস্ট ক্যারিয়ারে এটি মুশফিকের ১১তম সেঞ্চুরি। আর পাকিস্তানের মাটিতে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করলেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার। এর আগে স্বাগতিকদের বিপক্ষে হাবিবুল বাশার করাচি টেস্টে করেছিলেন ১০৮ রান এবং জাভেদ ওমর বেলিম পেশোয়ারে করেছিলেন ১১৯ রান।
স্কোর:
প্রথম ইনিংসে পাকিস্তান ১১৩ ওভারে ৪৪৮/৬ ডিক্লে. (শাহীন ২৮*, মোহাম্মদ রিজওয়ান ১৭১*, আগা সালমান ১৯, সৌদ শাকিল ১৪১, সাইম আইয়ুব ৫৬; শফিক ২, শান মাসুদ ৬, বাবর ০)
প্রথম ইনিংসে বাংলাদেশ ১২৫ ওভারে ৪১৩/৬ (মুশফিক ১১৫*; মিরাজ ২৭*, জাকির ১২, শান্ত ১৬, মুমিনুল ৫০, সাদমান ৯৩, সাকিব ১৫, লিটন ৫৬)