পর পর ৬ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাটিং করতে নামে বিনা উইকেটে ১০ রান নিয়ে। তবে দিনের প্রথম ৭ ওভারেই পর পর ৬ উইকেট হারিয়ে বিপাকে রয়েছে বাংলাদেশ।

দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। টাইগার অধিনায়ক সহ প্রথম অর্ডারের ৬ ব্যাটসম্যানই পাকিস্তানি বোলারদের সামনে দাড়াঁতে পারেননি। একে একে সাঁঝ ঘরে ফিরেছেন- সাকিব আল হাসান,  মুশফিকুর রহিম, মুমিনুল হক, শান্ত, সাদমান ও জাকির।

খুররম শেহজাদের বলে লেগ বিফোর এর শিকার হয়ে মাঠ ত্যাগ করেন বিশ্ববিখ্যাত অলরা্উন্ডর সাকিব আল হাসান। এর আগে মির হামজার বলে ‍রিজওয়ানের কাছে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৩ রানে ফিরেন মুশফিকুর রহিম। খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে মাঠ ত্যাগ করেন শান্ত। এরপরই ব্যাটিংয়ে নামেন মুমিনুল হক। কিন্তু মির হামজার দ্বিতীয় বলে মোহম্মদ আলিকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন তিনি।

দ্বিতীয় টেস্টি বাংলাদেশের ইনিংসের প্রথম বলেই জীবন পেয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম। মীর হামজার বলে স্লিপে ক্যাচ ফেলেছিলেন সৌদ শাকিল। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলেন না বাংলাদেশের ওপেনার। ২৩ বলে ১০ রান করে খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি।

এর আগে দিনের তৃতীয় ওভারে জীবন পেয়েছিলেন জাকির হাসান। কিন্তু পরের ওভারে আর জীবন পেলেন না তিনি। দিনের চতুর্থ ওভারে খুররম শেহজাদের বলে স্কয়ার লেগে আবরার আহমেদের কাছে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি ব্যক্তিগত ১ রান করে।

এখন পর্যন্ত ৬ উইকেটের বিনিময়ে ৬১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।