ফুটবল জগতের অন্যতম তারকা ফুটলার ও পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে রেকর্ড ভাঙা গড়া নতুন কিছু নয়। কিছুদিন আগেই তিনি সর্বোচ্চ গোল করার জন্য উয়েফা থেকে বিশেষ পুরস্কার পেলেন। ফুটবলের রেকর্ড বইয়ের অধিকাংশ জায়গায় তার দখলে রয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করার মাধ্যমে নতুন এক রেকর্ড গড়লেন ফুটবল জগতের এই মহাতারকা।
ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলের মাধ্যমেই পূর্ণ হলো হার ক্যারিয়ারের ৯০০তম গোলের মাইলফলক। এমনি কীর্তি গড়ে তিনি মনে করেন রেকর্ডের পেছনে তাকে ছুটতে হয় না বরং রেকর্ড তাকে খুঁজে বেড়ায়।
২০০২ সালে পেশাদার ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করেন রোনালদো। এর পর থেকে তিনি সব মিলিয়ে ১,২৩৬ ম্যাচ খেলে ৯০০তম গোলের দেখা পেলেন। তার এ রেকর্ডে নেই অন্য কারোর দখলে। বছরের পর বছর ফিটনেস ধরে রেখে প্রতিপক্ষের জালে বল পাঠানো কতটা কঠিন সেটাই মনে করিয়ে দিলেন তিনি।
এ নিয়ে রোনালদো বলেন, “এটা খুবই দারুণ অর্জন আমার ক্যারিয়ারে। আমি ফুটবলটা উপভোগ করছি, রেকর্ড সঙ্গী হচ্ছে। আমি রেকর্ড ভাঙি না, রেকর্ডই আমাকে খুঁজে নেয়। ৯০০ গোল অন্য আরেকটা অর্জনের মতোই মনে হতে পারে। একমাত্র আমি জানি ৯০০ গোল করতে প্রতিদিন কতটা পরিশ্রম করতে হয়।”
রোনালদো এখন পৌছে গেছেন অনন্য এক মাত্রায়। নেশন্স লীগের প্রথম ম্যাচে গতকাল ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় দিয়ে শুরুটা নিজের করে নিল পর্তুগাল।