ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের ১০১ রানে পরাজিত করে সিরিজ সমতা করলো বাংলাদেশ।
বুধবার (৪ ডিসেম্বর) নাহিদ রানার ইর্য়কার বলে জোসেফের আউটের মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ।
এ জয়ে দুই টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ করল মেহেদী হাসান মিরাজের দল। সেই সঙ্গে জয় দিয়েই ২০২৪ সালের টেস্ট অভিযান শেষ করল বাংলাদেশ। সবশেষ ২০০৯ সালে ক্যারিবিয়ান দ্বীপ থেকে টেস্টে জয় পেয়েছিল টাইগাররা। সেই সিরিজ দিয়েই অধিনায়কত্বের শুরু করেছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সাকিব এখন ক্যারিয়ারের শেষ দেখছেন। এমন জয়ে তাই উচ্ছ্বসিত হওয়াটাই বেশ স্বাভাবিক।
দারুণ বোলিংয়ের পর সাহসী ব্যাটিং প্রদর্শন করেন টাইগাররা। তৃতীয় দিন শেষে কিংস্টন টেস্টের নিয়ন্ত্রণ অনেকটাই ছিল বাংলাদেশের হাতে। প্রথম ইনিংসে ১৮ রানের লিড পাওয়া বাংলাদেশ গতকাল দিনটা শেষ করেছিল ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে।
এই টেস্ট জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো টেস্টে সিরিজ সেরা হলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১৬৪ ও ২৬৮ (জাকের ৯১, সাদমান ৪৬, মিরাজ ৪২, শাহাদাত ২৮)
ওয়েস্ট ইন্ডিজ: ১৪৬ ও ১৮৫ (হজ ৫৫, ব্রাফেট ৪৩)
ফল: বাংলাদেশ ১০১ রানে জয়ী
ম্যান অব দ্যা ম্যাচ: তাইজুল ইসলাম
প্লেয়ার্স অব দ্যা সিরিজ: তাসকিন আহমেদ ও জেডন সিলস।