মালয়েশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের প্রথম ম্যাচেই বড় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
শনিবার (১৮ জানুয়ারি) নেপালকে ৫২ রানে অলআউট করে ৫ উইকেট হারিয়ে ১৩.২ ওভারেই নিজেদের প্রথম জয় নিশ্চিত করে বাংলাদেশ। শুধু বোলিং কিংবা ব্যাটিং নয়, বাংলাদেশের মেয়েরা ফিল্ডিংয়েও দারুণ কারিশমা দেখিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে নিয়েছে।
শনিবার টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভার ২ বলে সব উইকেট হারিয়ে ৫২ রানে অলআউট হয় নেপাল অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন সানা পারভিন। জবাবে খেলতে নেমে ১৩.২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
এর আগে এদিন শুরু থেকেই ভুগেছে নেপালের ব্যাটাররা। ইনিংসের তৃতীয় ওভারে সাবিত্রি ধামীকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নিশিতা নিশি। তিনে নেমে জুটি গড়ার চেষ্টা করেন পূজা মহৌত্র। তবে ১৮ বল খেলে মাত্র ২ রান করেছেন তিনি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপাল ৫২ রানে অলআউট হয়েছে। নেপালের হয়ে দুইজন কেবল দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন। ওপেনার সানা পারভীনের ব্যাট থেকে আসে ১৯ রান। এছাড়া সীমানা খেলেন ১০ রানের ইনিংস। এদের দুইজনের ব্যাটেই মূলত ১৮.২ ওভারে সব উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করে নেপাল।
বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন মাওয়া। নিশিতা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও আনিসা আক্তার শোভা নেন একটি করে উইকেট। নেপালের বাকি ৫ ব্যাটার হয়েছেন রান আউটের শিকার।