হোয়াইটওয়াশ হওয়ার পর দর্শক পেটাতে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

টি-টোয়েন্টি সিরিজে বড় ব্যবধানে হারার পর এবার ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে একদম ছেলে খেলার শিকার হলেন রিজওয়ানরা। ওয়ানডেতে শেষ ম্যাচে হারের পর স্বাভাবিকভাবেই মেজাজে ছিলো না পাকিস্তানি ক্রিকেটাররা। এদিন মেজাজ হারিয়ে সমর্থকেও ওপর চটে যান তিনি। শুধু এখানেই ক্ষান্ত হননি। বাউন্ডারি সীমানা পেরিয়ে গেছেন দর্শককে পেটাতেও।

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ৪৩ রানে হেরেছে পাকিস্তান। এরই মধ্য দিয়ে হোয়াইটওয়াশের ভার যেন তাদের কাঁধে চড়ে বসে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে পাকিস্তান দল যখন ড্রেসিংরুমের দিকে ফিরছিল, তখনই নাকি মাঠে উপস্থিত দর্শক তাদের উদ্দেশে বিরূপ মন্তব্য করেন।

আর সেটি শোনার পর একদমই ভালোভাবে নেননি খুশদিল। মেজাজ হারিয়ে তখনই ওই দর্শকের দিকে তেড়ে যান তিনি। একপর্যায়ে বিজ্ঞাপনী বোর্ড পেরিয়ে আলাদা বেষ্টনীর কাছাকাছি চলে যান তিনি। পরে সেখান থেকে ফিরিয়ে আনা হয় তাকে।