Wednesday, September 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিসিবির সাবেক বোর্ড পরিচালকসহ ৩ জন নিষিদ্ধ

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক এক বোর্ড পরিচালকসহ ৩ জনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আইসিসির দুর্নীতিবিরোধী কোড (আইসিসি অ্যান্টি-করাপশন কোড, ২০২৪) ভঙ্গের অপরাধে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জও গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিসিবির অ্যান্টি-করাপশন ইউনিটের (বিসিবিআইইউ) তদন্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

অভিযুক্ত তিনজন হলেন বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), সাবেক সিকিউরিটি লিয়াঁজো অফিসার (এসএলও) জাকির হোসেন এবং বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম সানি। 

অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তিনজনকে সাময়িকভাবে নিষিদ্ধ (প্রোভিশনাল সাসপেনশন) করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনের জন্য তাদের ১৪ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ে উপযুক্ত জবাব না দিলে তাদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

   

About

Popular Links

x