রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন কিংবদন্তি ফুটবলার লুকা মদরিচ। ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডার এক বার্তায় জানিয়েছেন, শনিবার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটিই সান্তিয়াগো বার্নাব্যুতে হবে তার শেষ ম্যাচ। একই ম্যাচে রিয়ালের ডাগআউট থেকে বিদায় নেওয়ার কথা আগেই জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তিও।
বৃহস্পতিবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে দেওয়া এক বার্তায় লুকা মদরিচ লিখেছেন, ‘‘সময় হয়ে গেছে। এই মুহূর্ত কখনো না আসুক এটাই সবসময় চেয়েছিলাম। এটাই ফুটবল এবং জীবনে সবকিছুর শুরুর মতো শেষও আছে। আগামী শনিবার আমি সান্তিয়াগো বার্নাব্যুতে আমার ক্যারিয়ারেরে শেষ ম্যাচ খেলবো।’’
৩৯ বছর বয়সী এই মিডফিল্ডার ২০১২ সালে মাদ্রিদের ক্লাবটিতে যোগ দেন। গত ১৩ বছরে রিয়ালের হয়ে ৬টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি লা লিগাসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন। ক্লাবের হয়ে এখন পর্যন্ত ৫৯০টি ম্যাচ খেলছেন তিনি।