তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৭৭ রান করেছে বাংলাদেশ।
রবিবার (১৩ জুলাই) টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ।
ব্যাট করতে নেমে মোটেও ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন। রানের খাতা খোলার আগেই ৩ বলে শূন্য রানে বোল্ড হয়ে মাঠ ত্যাগ করেন তিনি।
দ্বিতীয় ওভারেই ফেরেন আরেক ওপেনার তানজিদ তামিম। বিনুরা ফার্নান্দোর অফ স্টাম্পের সামান্য বাইরের গুড লেংথের বলে ড্রাইভ করতে গিয়েছিলেন তামিম। তবে তা তার ব্যাটে ঠিকঠাক লাগেনি। শর্ট থার্ডম্যানে দাঁড়ানো কুশাল পেরেরা দারুণ এক ক্যাচের আগে ৮ বলে ৫ রান করেন এই ওপেনার।
চারে নেমে দলের হাল ধরেন হৃদয়। লিটনের সঙ্গে তার ৬৯ রানের জুটিতে ঘুরে দাঁড়াতে শুরু করে বাংলাদেশ। তবে ২৫ বলে ৩১ রান করে ফেরে হৃদয়।
এদিকে ১৩ ইনিংস পর টি-টোয়েন্টিতে ফিফটি করেন অধিনায়ক লিটন দাস। ফিফটি পাওয়ার পর তিনি আরও চালিয়ে খেলছেন। ওভারের শুরুটা ভালোই করেছিলেন নুয়ান তুষারা। প্রথম তিন বলে এসেছিল দুই রান। কিন্তু এরপর টানা দুই বলে চার ও ছক্কা হাঁকান শামীম। সবমিলিয়ে ৬ বলে বাংলাদেশ পেয়েছে ১৭ রান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৭৭/৭ (লিটন ৭৬, শামীম ৪৮, হৃদয় ৩১; ফার্নান্দো ৩/৩১)