বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশে সমস্যার কথা জানিয়েছেন।
রবিবার (১৯ জুলাই) বেলা আড়াইটার পর থেকে অনেকেই অভিযোগ করেছেন, তারা নিজেদের অ্যাকাউন্টে লগইন করতে পারছেন না।
লগইনের চেষ্টা করলে অনেক ব্যবহারকারীর স্ক্রিনে দেখা যাচ্ছে, "আপনার অ্যাকাউন্টটি সাময়িকভাবে ব্যবহার করা যাচ্ছে না।”
অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ গিয়ে #FacebookDown হ্যাশট্যাগ ব্যবহার করে সমস্যার কথা জানান। কেউ কেউ ত্রুটির বার্তার স্ক্রিনশটও শেয়ার করেন।
যদিও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।