কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভয়ংকর বার্তা দিলেন বিল গেটস

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস এআই নিয়ে এক সতর্কবার্তায় বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এমন ভয়াবহ বিপর্যয় ঘটানো সম্ভব, যার পরিণতি হিসেবে ১০০ কোটি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে!

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই সতর্ক করতে দেখা যায় বিল গেটসকে।

তার ভাষ্যমতে, এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধু প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর ওপর ছেড়ে দেওয়া ঠিক নয়। 

এ বিষয়ে সরকারের আইন প্রণয়নের পাশাপাশি এআই ব্যবস্থার উন্নয়ন ও ব্যবহারের ওপর নজরদারি করা প্রয়োজন বলেও মনে করেন তিনি। 

এআইয়ের ওপর নজরদারি বাড়াতে আইন প্রয়োগকারী সংস্থা ও রাজনীতিবিদদের যুক্ত হওয়ার বিষয়েও জোর দেন তিনি। তারমতে, যুক্তরাষ্ট্রেও এআই নিয়ে আইন করা প্রয়োজন।