ই-সিম চালু করলো বাংলালিংক

গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইলকে আরও সহজ করতে “এমবেডেড সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল সিম কার্ড” বা ই-সিম ব্যবস্থা চালু করেছে বাংলালিংক। ফলে বাংলালিংক গ্রাহকরা দেশের যেকোনো বাংলালিংক সেন্টারে গিয়ে ই-সিমে মাইগ্রেট করাতে পারবেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ঢাকায় বাংলালিংকের প্রধান কার্যালয়ে ই-সিমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন- চাইলেই ই-সিম চালু করতে পারে দেশের মোবাইল অপারেটরগুলো

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা।



নতুন এই সিমটি প্রচলিত প্লাস্টিকের সিমকার্ডের বদলে সরাসরি মাদারবোর্ডের সঙ্গে যুক্ত থাকবে। শুধুমাত্র ইনস্টল করা নির্দিষ্ট ডিভাইসেই এই ই-সিম ব্যবহার করা যাবে।

প্রসঙ্গত, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ইতোমধ্যে অপারেটরদের জন্য ই-সিম অনুমোদন করেছে। তবে, অল্প কিছু সংখ্যক মডেলের ডিভাইসেই ই-সিম ব্যবহার করা যাবে।

আরও পড়ুন- দেশের বাজারে থাকা যেসব স্মার্টফোনে ই-সিম ব্যবহার করা যাবে

প্রচলিত সিম কার্ডের চেয়ে ই-সিম ব্যবহারের অনেক সুবিধা রয়েছে। প্রচলিত সিমকার্ডের চেয়েও ই-সিমের কম জায়গা নেয়। ফলে মোবাইল ফোনে একটি বড় ব্যাটারি বা মেমোরি কার্ডের জন্য জায়গা থাকবে। শুধু তাই না, ই-সিম ব্যবহারের ফলে ডিভাইসের উৎপাদন সরঞ্জামগুলোর অভ্যন্তরীণ বিন্যাস পুনর্গঠন করাও সহজ হবে।