মে মাসে ‘শিখবে সবাই’-এর ৫১ শিক্ষার্থীর আয় ৪০ হাজার ডলার

প্রতি মাসে “শিখবে সবাই”-এর শিক্ষার্থীরা তাদের সফলতা প্রকাশ করেন “শিখবে সবাই ফ্রিল্যান্সিং কমিউনিটি” নামক একটি ফেসবুক গ্রুপ থেকে। এই গ্রুপ থেকে জানা যায়, চলতি বছরের মে মাসে প্রতিষ্ঠানটির ৫১ জন শিক্ষার্থী ফ্রিল্যান্সিং, রিমোট জব থেকে এখন পর্যন্ত আয় করেছেন ৩৯ হাজার ৩৮৮ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৩ লাখ টাকা।

তাদের একজন মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর উপজেলার শুদ্ধ রহমান। তিনি শিখবে সবাই থেকে “গ্রাফিক্স অ্যান্ড ইউ আই ডিজাইন” কোর্স সম্পন্ন শেষ করার পর আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ খোঁজার পাশাপাশি রিমোট জবের চেষ্টা চালান। পাশাপাশি তিনি তার অর্জিত স্কিল থেকে নতুন নতুন ডিজাইন করে নিজের পোর্টফলিও ডেভেলপ করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনসহ এমন কোনো মাধ্যম নেই যেখানে তিনি ডিজাইনারের জব সার্কুলারে আবেদন করেননি। অবশেষে তিনি পিন্টারেস্ট থেকে একটি রিমোট জবের সুযোগ পান “ডিজিটাল মার্কেটার পোস্ট ডিজাইনার” হিসেবে। মে মাসে তিনি সেখান থেকে আয় করেছেন ৩৫০ মার্কিন ডলার (প্রায় ৩৮,০০০ টাকা)।

আরেকজন হলেন রাজবাড়ি জেলার পাংশা উপজলার বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহ। ২০১৮ সালে মাদ্রাসা বোর্ড থেকে দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকেই ফ্রিল্যান্সিং শুরু করেন তিনি। তবে প্রযুক্তির অনুপস্থিতির কারণে এ সম্পর্কে তেমন ধারণা নিতে পারেননি। ২০২২ সালে ভর্তি হন “শিখবে সবাই”-এর “ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট” কোর্সে। কোর্স শুরুর তিন মাস পরেই তিনি (Freelancer.com) ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস থেকে ফাইভ স্টার রিভিউসহ প্রথম প্রজেক্ট সম্পন্ন করেন। এরপর আর থেমে থাকেননি তিনি। চলতি বছরের মে মাসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ৯৬৪ মার্কিন ডলার আয় করেছেন, যা বাংলাদেশী টাকায় এক লাখ টাকার বেশি।

করোনাভাইরাস মহামারি জীবনের মোড় ঘুড়িয়ে দেয় নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বাসিন্দা আরেফিনের। ২০২১ সালের শেষের দিকে ঢাকায় এসে চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের প্রতি আগ্রহ নিয়ে ভর্তি হন “শিখবে সবাই”-এর মিরপুর শাখায়। সেখানে “ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট” কোর্সে ভর্তি হন তিনি। ফ্রিল্যান্সিংয়ে সম্ভাবনার কথা বিবেচনা করে এক পর্যায়ে চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি কোর্স এবং স্কিল ডেভেলপমেন্টে মনোনিবেশ করে আরেফিন। কোর্সের শেষ পর্যায়ে এসে তিনি একটি আইটি কোম্পানিতে জুনিয়র ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে কাজ শুরু করেন। মে মাসে তার আয় হয় ১৬০ ডলার বা ১৭ হাজার ৩৫৪ টাকা। বর্তমানে ৩০০ ডলারের একটি প্রজেক্টের কাজ করছেন তিনি।

এভাবেই হাজারো তরুণ-যুবকদের আত্মকর্মসংস্থানে সহায়তা করে যাচ্ছে “শিখবে সবাই”।

এ বিষয়ে “শিখবে সবাইের” চিফ অপারেটিং অফিসার জনাব আব্দুল কাদের বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই আমাদের উদ্দেশ্য সমাজের সব পেশাজীবী (গৃহিণী, কর্মজীবী, শ্রমজীবী, শিক্ষার্থী) মানুষের মেধা কাজে লাগিয়ে এবং দক্ষতা বাড়িয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমরা মনে করি তথ্য প্রযুক্তির মাধ্যমে সকলের দক্ষতার মান উন্নয়ন করা সম্ভব, শুধু প্রয়োজন যুগোপযোগী প্রশিক্ষণ ও নির্দেশনার। এর মাধ্যমে দেশের একটি বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব এবং এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে পুরো শিখবে সবাই টিম।”

শিখবে সবাই প্রতিষ্ঠার প্রথম থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রচলিত চাকুরীর পাশাপাশি অনলাইন এবং আইটি দক্ষতা বিষয়ক অপার সম্ভাবনার ফ্রিল্যান্সিং সেক্টরে বাংলাদেশের তরুণ-যুব সমাজকে কাজ করতে উদ্বুদ্ধ করা এবং সফল হবার জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন এবং পুরো ফ্রিল্যান্সিং সেক্টর সম্পর্কিত সকল তথ্য ও সহায়তা সঠিকভাবে প্রদান করা।  এরই ধারাবাহিকতায় শিখবে সবাই ঢাকায় তার দুটো ব্রাঞ্চ অফিসে মোট ২০০ জন ক্যাপাসিটির আইটি ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে অফলাইন প্রশিক্ষণ প্রদান করে চলেছে। এছাড়া অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশ থেকে প্রশিক্ষণার্থীরা শিখবে সবাই এর অনলাইন কোর্স করার মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ করে নিচ্ছে। 

এছাড়া বাংলাদেশের সর্বপ্রথম ফ্রিল্যান্সিং এবং স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক সাপোর্ট প্লাটফর্ম প্রতিষ্ঠা করে শিখবে সবাই। যেখানে সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য এই সাপোর্ট সেবা দিয়ে যাচ্ছে শিখবে সবাই এর বেশ কিছু তরুণ সাপোর্ট মেন্টররা। গত মে মাসে, ৩৮৪ জন কে ফ্রী সাপোর্ট সফল ভাবে প্রদান করেছে শিখবে সবাই এর সাপোর্ট মেন্টররা।  

১৭ মে শিখবে সবাই তার ছয় বছর পূর্তি উদযাপন করে। এই ছয় বছরের যাত্রায় শিখবে সবাই ২১ হাজারের অধিক শিক্ষার্থী প্রশিক্ষণ দিয়েছে। যাদের মধ্যে শতকরা সফলতার হার ৭০%। এছাড়া শিখবে সবাইের সামাজিক যোগাযোগমাধ্যমে ছয় লাখের বেশি ফলোয়ার অর্জন করতে সক্ষম হয়েছে এবং তা প্রতিনিয়ত বাড়ছে। শিখবে সবাইের শিক্ষার্থীরা এখন পর্যন্ত মোট ২.৯৬ মিলিয়ন বা ৩২ কোটি টাকারও বেশি আয় করেছে।

সারা দেশ থেকে শিখবে সবাই শিক্ষার্থীদের সাড়া পেয়ে এবং দেশের অর্থনীতিতে ফ্রীল্যান্সিং এর বিপুল সম্ভাবনার কথা বিবেচনা করে, শিখবে সবাই আগামী ২০২৫ সাল এর মধ্যে দেশের ৬৪ জেলাতে “শিখবে সবাই লার্নিং এন্ড সাপোর্ট সেন্টার” স্থাপনের পরিকল্পনায় কাজ করে চলেছে। এই লার্নিং এন্ড সাপোর্ট সেন্টারগুলোতে দেশের যেকোনো প্রান্তের শিক্ষার্থীরা খুব সহজেই আইটি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে ফ্রীল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে সহায়তা করবে শিখবে সবাই।  

“শিখবে সবাই” যে সকল দক্ষতার উপর প্রশিক্ষণ দিয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রাফিক এন্ড ইউআই ডিজাইন, ইউআই/ইউএক্স ডিজাইন, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, ওয়েব ডেভেলপমেন্ট, পিএইচপি এন্ড লারাভেল, ডিজিটাল মার্কেটিং, এসইও, বেসিক কম্পিউটার অপারেশনস, প্রফেশনাল এমএস এক্সেল এবং ইংলিশ কমিউনিকেশন।