Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাত হাজার কর্মী ছাঁটাই করছে ডিজনি

প্রথমবারের মতো একসঙ্গে সাত হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ওয়াল্ট ডিজনি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৭ পিএম

সাত হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন এন্টারটেইনমেন্ট জায়ান্ট ওয়াল্ট ডিজনি। প্রতিষ্ঠাটির প্রধান নির্বাহী বব ইগার বলেছেন, বৈশ্বিক আর্থিক সংকটের মুখে সাত হাজার কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে ডিজনি কর্তৃপক্ষ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ডিজনির জারি করা এক বিবৃতিতে কর্মী ছাঁটাই করার বিষয়টি জানানো হয়েছে। ব্রিটেনের ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রথমবারের মতো একসঙ্গে সাত হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ওয়াল্ট ডিজনি।

এ বিষয়ে ডিজনির প্রধান নির্বাহী বব ইগার বলেছেন, “আমি এই সিদ্ধান্তকে হালকাভাবে নিচ্ছি না। বিশ্বজুড়ে আমাদের প্রতিভাবান কর্মীদের আমি অনেক সম্মান করি।”

জানা গেছে, বাৎসরিক ৫০০ কোটির বেশি খরচ বাঁচাতে ও ডিজনি প্লাস স্ট্রিমিংকে লাভজনক করে তোলার পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ২০২২ সালের নভেম্বরে প্রতিষ্ঠানে ফিরে আসার পর তিন মাসের আর্থিক ফলাফল ও পুনর্গঠন পরিকল্পনা প্রকাশ করেছিলেন বব ইগার। সেখানে প্রতিষ্ঠানের আয়বৃদ্ধি লক্ষ্য করা গেলেও, ২০১৯ সালে চালু হওয়া ডিজনি প্লাসের গ্রাহকসংখ্যা হ্রাস পেতে দেখা যায়। এর পরই এই পদক্ষেপের ঘোষণা এলো।

   

About

Popular Links

x