Tuesday, October 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

গ্রেপ্তারের পর কারাগারে আওয়ামী লীগের তিন নেতা

শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের পাবনার ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ, ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু এবং আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম রতনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের হাজির করে পুলিশ। 

এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে তাদের আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু ঈসা।

পরে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন।

মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার বিকেল ৪টার দিকে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডস্থ প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার সংলগ্ন বাসা নং-২/১০ এর সামনে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় নারী ও পুরুষ সদস্য অবৈধ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন গলির দিকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হয়। এছাড়া ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ৩০-৩৫ জন দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ আশপাশের লোকজন ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, ঘটনাস্থলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানার প্রদর্শন এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়েছে।

এ ঘটনায় মোহাম্মদপুর থানার এসআই ইয়ামিন সরকার বাদী হয়ে একই থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। 

   

About

Popular Links

x