Wednesday, October 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

জমি না লিখে দেওয়ায় বৃদ্ধ বাবাকে হাসপাতালে যেতে দেয়নি ছেলে

১১৫ বছরের ওই বৃদ্ধকে যাতে হাসপাতালে না নেওয়া যায়, তাই ঘরের সামনে দেওয়া হয় বেড়াও

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১১:১১ পিএম

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমি লিখে না দেওয়ায় শতবর্ষী বৃদ্ধ বাবাকে হাসপাতালে যেতে দিচ্ছে বলে সন্তানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বৃদ্ধ বাবাকে হাসপাতালে যাতে না নিতে পারে সেজন্য ঘরের সামনে দেওয়া হয় বেড়াও। 

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯ টার দিকে কাওরাত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে বৃদ্ধকে তার বাড়ি থেকে বের করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শতবর্ষী ওই বৃদ্ধের নাম মুনসুর আলী (১১৫)। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার (ঢালী পাড়া) গ্রামের বাসিন্দা। 

ভুক্তভোগীর ছোট ছেলে মোহাম্মদ আবু সাঈদ বলেন, “বার্ধক্যজনিত কারণে বাবা মৃত্যু শয্যায়। বাবাকে চিকিৎসা করতে হাসপাতালে নিয়ে যেতে দিচ্ছে না তার বড় ভাই। ঘরের সামনে টিনের বেড়া দেওয়া হয়েছে। তাকে জমি লিখে না দিলে বাবাকে চিকিৎসা করতে দিবেনা বড় ভাই। আত্নীয়স্বজন ও প্রতিবেশীরা অনুরোধ করেও বড় ভাইয়ের মন গলাতে পারেনি। কয়েকমাস যাবৎ বাবাকে হাসপাতালে নিয়ে যেতে পারছি না। বাবার শরীরে পচন ধরেছে। বাবাকে হাসপাতালে নিতে না পারলে বিনা চিকিৎসায় মারা যাবে।”

অভিযুক্ত বৃদ্ধের বড় ছেলে আব্দুল কাদির বলেন, “আমার অংশের জমি লিখে না দেওয়া পর্যন্ত হাসপাতালে নিতে দিবো না। এতে আমার জেল-ফাঁস হলেও সমস্যা নেই। আপনাদের শক্তি থাকলে আপনারা নিয়ে যান। আগে সম্পদ লিখে দিয়ে হাসপাতালে নিতে হবে।”

বৃদ্ধের মেয়ের ঘরের নাতি বাচ্চু মিয়া বলেন, “শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারকে বিষয়টি জানিয়েছি আমরা।”

তেলিহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন মুরাদ বলেন, “শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্দেশে এরইম্যেধ মধ্যে গ্রাম পুলিশের সদস্যের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শতবর্ষী বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।” 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেন, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এরইমধ্যে বৃদ্ধ কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ”

   

About

Popular Links

x