Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশের ১ কোটি ভিডিও সরালো টিকটক

কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে ভিডিওগুলো সরানো হয়েছে

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১২:১৭ পিএম

২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে ১ কোটি ১০ লাখ ৬ হাজার ৯৬০টি ভিডিও সরিয়েছে টিকটক। কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে ভিডিওগুলো সরানো হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টিকটকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে বলা হয়, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই ভিডিওগুলো অপসারণ করা হয়। বাংলাদেশে সরানো ভিডিওর মধ্যে ৯৯.৬% সক্রিয়ভাবে অপসারণ করা হয়েছে এবং ৯৭.৭% ভিডিও ২৪ ঘণ্টার মধ্যেই সরানো হয়েছে।

বিশ্বজুড়ে টিকটক এ সময় মোট ২১ কোটি ১০ লাখ ভিডিও সরিয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৯ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার ৯৮৭টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত এবং অপসারণ করা হয়েছে। যাচাই শেষে ৭৫ লাখ ২৫ হাজার ১৮৪টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে রাখা হয়েছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, ৩০.১% ভিডিওতে সংবেদনশীল বিষয়বস্তু ছিল, ১১.৫% ভিডিও নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন করেছে, ১৫.৬% ভিডিও গোপনীয়তা ও সুরক্ষা নির্দেশনা ভেঙেছে, ৪৫.৫% ভিডিওকে ভুল তথ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং ১৩.৮% এডিটেড বা এআই-জেনারেটেড কনটেন্ট ছিল।

টিকটক জানিয়েছে, নিয়মিত এই কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশের মাধ্যমে কনটেন্ট ও অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টার থেকে এই রিপোর্ট এবং কনটেন্ট নীতিমালা সম্পর্কিত বিস্তারিত জানা যাবে।

   

About

Popular Links

x