Thursday, June 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিক্ষার্থীদের জন্য টিকটকের নতুন ফিচার ‘ক্যাম্পাস হাব’

এই নতুন ফিচারে থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক গ্রুপ চ্যাট ও ব্যক্তিগত ফিড  

আপডেট : ০৩ মে ২০২৬, ০৭:৪৯ পিএম

টিকটক ‘ক্যাম্পাস হাব’ নামে নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে। এই নতুন ফিচারে থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক গ্রুপ চ্যাট ও ব্যক্তিগত ফিড, যা শিক্ষার্থীদের ক্যাম্পাস কমিউনিটির সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করবে। এমনকি ছুটিতেও তারা এই ফিচারের মাধ্যমে ক্যাম্পাসের সঙ্গে যুক্ত থাকতে পারবে।  

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।  

টেকক্রাঞ্চ জানায়, এই ফিচারটি টিকটকের আগের ক্যাম্পাস ভেরিফিকেশন ফিচারের ওপর ভিত্তি করে তৈরি, যা গত আগস্টে চালু হয়েছিল। ওই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রোফাইলে শিক্ষাপ্রতিষ্ঠানকে যুক্ত করতে পারতো এবং একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খুঁজে পেত। বর্তমানে এই সুবিধাটি চালু আছে ৬,০০০ এর বেশি বিশ্ববিদ্যালয়ে। 

ব্যবহারকারীরা শিক্ষার্থী হিসেবে নিজেদের পরিচয় নিশ্চিত করার পরে ক্যাম্পাস হাব ব্যবহার করতে পারবে বলে জানায় টেকক্রাঞ্চ।  

এখানে শিক্ষার্থীরা সহপাঠীদের সঙ্গে গ্রুপ চ্যাট করতে পারবে, যেখানে সর্বোচ্চ ৩০০ জন পর্যন্ত সদস্য থাকতে পারবে। এই চ্যাটগুলো কেবল একই প্রতিষ্ঠানের যাচাইকৃত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে।

রিইউনিয়ন বা দেখা করার পরিকল্পনা এবং ছুটির সময়ও যোগাযোগ রাখতে এই চ্যাট ব্যবহার করা যাবে। নতুন কলেজ ফিডে ব্যবহারকারীরা এমন কনটেন্ট দেখতে পাবে, যা তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পোস্ট করেছে বা তাদের প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত। 

এর মাধ্যমে শিক্ষার্থীরা যেখানেই থাকুক না কেন, ক্যাম্পাস লাইফ, ট্রেন্ড এবং আপডেটের সঙ্গে যুক্ত থাকতে পারবে বলে জানিয়েছে টিকটক।

   

About

Popular Links

x