টিকটক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন যেভাবে

সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে ছোট আকারের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। চীনের ভিডিও বিনিময়ের এই নেটওয়ার্ক ব্যবহার করে ইতোমধ্যে তারকা বনে গেছেন অনেকে।

সহজে ভিডিও তৈরি ও প্রকাশের সুযোগ থাকায় টিকটক বেশ জনপ্রিয়। এছাড়া, টিকটকে প্রকাশিত ভিডিও থেকে আয়ের সুযোগও রয়েছে। তাই অনেকে নিয়মিত বিভিন্ন বিষয়ের ভিডিও টিকটকে প্রকাশ করে থাকেন।

তবে টিকটক অ্যাকাউন্টের নাম আকর্ষণীয় না হলে অনেকেই তার ভিডিও দেখতে চান না। তাই টিকটকে ভিডিওর পাশাপাশি অ্যাকাউন্টের নামও গুরুত্বপূর্ণ।

টিকটকে ব্যবহারকারীর প্রোফাইলে দুই ধরনের নাম থাকে। এর মধ্যে একটি হলো, “ইউজার নেম”; অপরটি হলো, “নিক নেম”। ইউজার নেম দিয়ে অন্যরা ট্যাগ করতে ও মেনশন করতে পারেন। অপর দিকে নিক নেম প্রোফাইলের ওপরে দেখা যায়।

তবে অনেকেই টিকটকে ইউজার নেম ও নিক নেম পরিবর্তনের পদ্ধতি সম্পর্কে জানেন না। চলুন, জেনে নেওয়া যাক সে সম্পর্কে-

ইউজার নেম পরিবর্তন

ইউজার নেম পরিবর্তনের জন্য প্রথমে টিকটক অ্যাপে প্রবেশ করে ডান দিকের নিচে থাকা প্রোফাইল অপশনে ট্যাপ করতে হবে। এরপর সেখান থেকে এডিট প্রোফাইল নির্বাচনের পর ইউজার নেমের পাশে ট্যাপ করে ইউজার নেম পরিবর্তন করা যাবে। টিকটকে ৩০ দিন পরপর ইউজার নেম পরিবর্তন করা যায় ।

নিক নেম পরিবর্তন

নিক নেম পরিবর্তনের জন্য প্রথমে টিকটক অ্যাপের প্রোফাইল অপশন থেকে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। এরপর নেম অপশনে ট্যাপ করে নিক নেম পরিবর্তন করা যাবে। টিকটকেসাত দিন পরপর নিক নেম পরিবর্তন করা যায়। নিক নেম সর্বোচ্চ ৩০টি অক্ষরের মধ্যে লিখতে হবে।

সূত্র: প্রথম আলো অবলম্বনে