Friday, June 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

এক ঘণ্টার বিভ্রাট শেষে স্বাভাবিক ফেসবুক-মেসেঞ্জার

হঠাৎ করেই ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী

আপডেট : ১২ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম

প্রায় এক ঘণ্টার প্রযুক্তিগত বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার অধিকাংশ সেবা।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় হঠাৎ করেই এসব প্ল্যাটফর্মে প্রবেশ ও ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়েন বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি ব্যবহারকারী।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিভ্রাটের খবর ছড়িয়ে পড়ে। ব্যবহারকারীদের অভিযোগ ছিল, ফেসবুকের নিউজফিড লোড হচ্ছিল না, মেসেঞ্জারে বার্তা পাঠাতে বিলম্ব হচ্ছিল এবং অনেক ক্ষেত্রে অ্যাপে প্রবেশ করাও সম্ভব হচ্ছিল না। একই ধরনের সমস্যার মুখে পড়েন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও।

সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ইজডাউন’-এর তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে ফেসবুকের সেবায় বড় ধরনের কারিগরি সমস্যা শনাক্ত হয়। যুক্তরাষ্ট্র, ফিলিপাইনসহ বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক অভিযোগ জমা পড়ে। বাংলাদেশেও সন্ধ্যার পর থেকে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে বিঘ্ন ঘটার কথা জানান অনেক ব্যবহারকারী।

বিভ্রাট চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমের বিকল্প প্ল্যাটফর্মগুলোতে ব্যবহারকারীরা তাদের ভোগান্তির কথা তুলে ধরেন। অনেকেই জানান, বার্তা পাঠানো ও গ্রহণে বিলম্ব হচ্ছিল, আবার কেউ কেউ অ্যাকাউন্টে লগইন করতেও সমস্যার সম্মুখীন হন।

তবে বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি মেটা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

প্রায় এক ঘণ্টা পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। পরে ব্যবহারকারীরা আবার ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম নির্বিঘ্নে ব্যবহার করতে সক্ষম হন। ফলে সাময়িক ভোগান্তির পর স্বস্তি ফিরে আসে কোটি কোটি ব্যবহারকারীর মধ্যে।

   

About

Popular Links

x