কোনো জরুরি কাজের সময় অপ্রয়োজনীয় নোটিফিকেশন আসতে শুরু করলে তা মনোযোগের ব্যাঘাত ঘটায়। প্রয়োজনীয় কোনো কাজ করতে গিয়ে ইন্টারনেট অন করলে বিভিন্ন ওয়েবসাইট থেকে নোটিফিকেশন আসা শুরু করে। এতে ব্যবহারকারীরা অনেক বিরক্তবোধ করেন। এর পরিপ্রেক্ষিতে গুগল ব্যবহারকারীদের জন্য দিচ্ছে নিরাপত্তা সুবিধা। এখন অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করতে সাহায্য করবে গুগল ক্রোম।
যেভাবে নোটিফিকেশন বন্ধ করবেন
প্রথমেই ফোনের অ্যাপস ম্যানেজার থেকে গুগল ক্রোম চালু করতে হবে। ক্রোমের ফিড অন হওয়ার পর ওপরের দিকে থ্রী ডট চিহ্নতে ক্লিক করে সেটিংস অপশনটি নির্বাচন করতে হবে। সেখান থেকে “প্রাইভেসি এন্ড সিকিউরিটি” তে গিয়ে সাইট অপশন ক্লিক করে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর পরই নোটিফিকেশন অপশন দেখা যাবে। সেখান থেকে নির্দিষ্ট কোনো সাইট থেকে আসা অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করতে হলে সেখানে প্রবেশ করে ব্লক অপশন নির্বাচন করে ট্যাপ করতে হবে।
অসাবধানতাবশত অনেক সময় ব্রাউজিং করতে গিয়ে অচেনা ওয়েবসাইট থেকে আসা নোটিফিকেশন অন হয়ে যায়। এক্ষেত্রে দ্রুত ট্যাবটি বন্ধ করে দিয়ে ব্রাউজারের ক্যাশ মেমো পরিষ্কার করে ফেলতে হবে।