Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আইফোন মাত্রাতিরিক্ত গরম হলে কী করবেন

অনেকেই মনে করেন, মোবাইল ফোন ঠান্ডা করতে ফ্রিজে রাখতে হবে

আপডেট : ০৩ মে ২০২৬, ০১:১৪ পিএম

প্রায়ই অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে আইফোন। গরম হয়ে গেলে পারফরমেন্সও খানিকটা স্লো হয়ে যায় মোবাইল ফোনের। কিন্তু জানেন কি কেন গরম হয়ে যায় আইফোন? অনেকেই মজা করে বলেন, ফোন ঠান্ডা করতে ফ্রিজে রাখতে হবে।

এক সময়ে আইফোন উচ্চবিত্তরাই ব্যবহার করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টেছে। এখন এটি মধ্যবিত্তের নাগালের মধ্যে। সবার হাতে হাতে আইফোন। তবে গ্রীষ্মকালে এই ফোনের একটা বড় সমস্যা হল, হিটিং প্রবলেম।

জেনে নেওয়া যাক কেন মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে এবং  সমাধানের উপায়।

মোবাইল ফোন অতিরিক্ত গরম হওয়ার কারণ

১. প্রখর রোদের মধ্যে ক্রমাগত ফোন ব্যবহার করেন, তাহলে তা গরম হতে পারে।

২. অনেকেই ফোন চার্জে দিয়েও ব্যবহার করেন। যা কখনই উচিত নয়। চার্জ দেওয়ার সময় ব্যবহারের কারণেও গরম হয়ে যায় আইফোন।

৩. ফোনে একাধিক ভারী অ্যাপ ইনস্টল করা আছে? সারাদিন গেমে ডুবে থাকেন? তাহলে ফোন গরম হওয়ার এটাও একটি কারণ।

৪. একই সঙ্গে ব্লু-টুথ, জিপিএস ট্র্যাকারসহ একাধিক অ্যাপ ব্যবহার করলেও গরম হয়ে যায় ফোন।

মাত্রাতিরিক্ত গরম হয়ে গেলে কী করবেন

১. চেষ্টা করুন তুলনামূলক ঠান্ডায় ফোনটি রেখে দেওয়ার।

২. ফোনে কভার না পরানোই ভালো। তবে হাত থেকে পড়ে যাওয়ার ভয়ে কভার ব্যবহার করতেই হয়, তবে চেষ্টা করুন ভারী কভার এড়িয়ে যাওয়ার।

৩. ভারী অ্যাপ প্রয়োজন না হলে পুরোপুরি বন্ধ করে দিন। ব্যাকগ্রাউন্ডে যেন না চলে।

৪. সম্ভব হলে অন করে রাখুন লো পাওয়ার মোড।

৫. কড়া রোদে চেষ্টা করুন ফোন ব্যবহার না করার।

সতর্কতা

ফোন ঠান্ডা করতে ভুলেও ফ্রিজে রাখবেন না। ওয়াটার প্রুফ বলে পানিতে ভেজাবেন না। অতিরিক্ত গরম অবস্থায় ভুলেও চার্জ দেবেন না। তাহলেই কিন্তু সর্বনাশ।

   

About

Popular Links

x