Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যা

ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসকেরা এ কথা জানিয়েছেন

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১১:০১ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ময়নাতদন্ত প্রতিবেদনে স্বাক্ষরকারী নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক সংবাদমাধ্যম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘‘সাজিদের শ্বাসরোধ করা হয়েছিল। এটি একটি হত্যা।’’

নিহত সাজিদ আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় তার পরিবার ও সহপাঠীরা অভিযোগ করেছিল যে সাজিদকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় গত ২৭ জুলাই ভিসেরা প্রতিবেদন স্বাক্ষর হবার পর তা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকদের কাছে আসে। সেই প্রতিবেদন দেখে গত ৩১ জুলাই চিকিৎসকেরা ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

এর আগে পুকুরে মরদেহ ভাসা প্রসঙ্গে ক্যাম্পাস সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে অনেকে পুকুরের মাঝখানে কিছু একটা ভেসে উঠতে দেখেন। কিন্তু মানুষের দেহ কি না, কেউ তা নিশ্চিত করতে পারেন না। এ জন্য কেউ বিষয়টি তেমন গুরুত্ব দেননি। পরে বিকেল ৫টার দিকে লাশটি পুকুরপাড়ের দিকে এলে হলে থাকা শিক্ষার্থীরা সেখানে ভিড় জমান। পরে প্রক্টরিয়াল বডিকে জানালে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ সদস্যের উপস্থিততে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

   

About

Popular Links

x