Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুয়াকাটা সমুদ্রসৈকতে ট্রলারের সঙ্গে ভেসে এলো মরদেহ

এক ব্যক্তি নিজেকে ইদ্রিসের স্বজন দাবি করে লাশটিকে শনাক্ত করেছেন

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৩:৩৮ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ট্রলারের সঙ্গে ভেসে এসেছে “এফবি সাগরকন্যা” নামের একটি মাছ ধরার ট্রলার। এতে মিলেছে এক নিখোঁজ জেলের মরদেহ। ট্রলারটি প্রায় দুই সপ্তাহ আগে সমুদ্রে ডুবে গিয়েছিল।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সৈকতের পূর্ব দিকে কুয়াকাটা ট্যুরিজম পার্কসংলগ্ন এলাকায় ট্রলারটি খুঁজে পাওয়া যায়।

মৃত ওই জেলের নাম ইদ্রিস হাওলাদার (৫০)। তিনি মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের বাসিন্দা।

এক ব্যক্তি নিজেকে ইদ্রিসের স্বজন দাবি করে লাশটিকে শনাক্ত করেছেন। ওই ট্রলারের থাকা আরও তিন জেলে এখনও নিখোঁজ বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়া থেকে ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ “এফবি সাগরকন্যা” নামের মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। সেখানে ৪ দিন ভেসে থাকার পর ১০ জেলেকে আরেকটি ট্রলারের সাহায্যে উদ্ধার করা হয়। গত ১ আগস্ট নজরুল ইসলাম নামের এক জেলের মরদেহ ভেসে আসে কুয়াকাটা সৈকতের মীরা বাড়ি পয়েন্ট এলাকায়।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, “ইদ্রিস হাওলাদারের মরদেহসহ ট্রলারটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

   

About

Popular Links

x