Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

দীর্ঘজীবন পেতে সহায়তা করে কফি

নতুন এক গবেষণায় কফির মধ্যে যা কিছু আছে সবই খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৪:৫৪ পিএম

অনেকের কাছে সকালে ঘুম কাটানোর চমৎকার এক উপায় কফি। আবার অনেকেরই দাবি, এই পানীয় হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর এবং ক্যান্সারের কারণ হতে পারে। যদিও নতুন এক গবেষণা বলছে ভিন্ন কথা। কফি নাকি রক্তনালীর সুরক্ষা নিশ্চিত করে, এবং দীর্ঘজীবন পেতে সহায়তা করে।

কফি স্বাস্থ্যের জন্যও ভালো

তবে শুধু তাই নয়, কফি স্বাস্থ্যের জন্যও ভালো। নতুন এক গবেষণায় কফির মধ্যে যা কিছু আছে সবই খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

এই বিষয়ে ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক স্টেফান মার্টিন বলেছেন, “অনেক বছর ধরে কফির দুর্নাম ছিল যে এটা বিপজ্জনক। কিন্তু এখন আমরা বিশ্বাস করি, ব্যাপারটা প্রায় উল্টো। এটা বরং এক ধরনের সর্বজনীন ওষুধ।” 
ড্যুসেলডর্ফের ডায়াবেটিস অ্যান্ড হেলথ সেন্টারের চিকিৎসক স্টেফান মার্টিন গত ১০ বছর ধরে কফি নিয়ে গবেষণা করছেন। তিনি নিজেও কফি পান করেন এবং কফির নানা অংশ নিয়ে তার দল গবেষণা করেছে।

স্টেফান বলেন, “কফি একটি প্রাকৃতিক খাদ্য, যা মধ্যে শাকসবজির অনেক উপাদান রয়েছে। ফলে আমি প্রায়ই কফিকে তরল শাকসবজি বলি। কারণ যা শাকসবজিতে পাওয়া যায়, তা কফিতেও রয়েছে। তাছাড়া উপকারিতাও একই রকম।”

নিয়মিত কফি খেলে ‘টাইপ টু ডায়াবেটিসের’ সম্ভাবনা কমে

মার্টিন দেখেছেন যে কফিতে প্রদাহবিরোধী উপাদান রয়েছে এবং রোস্টিংয়ের কারণে তার উপকারিতা আরও বেড়ে যায়। এই ডায়াবেটিস বিশেষজ্ঞ কফি বিচির আরও উপকারিতা খুঁজে পেয়েছেন।

স্টেফানের কথায়, “যেমন, আমরা জানি যে নিয়মিত কফি খেলে টাইপ টু ডায়াবেটিস হওয়ার আশঙ্কা কমে যায়। পাশাপাশি হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিও কমে। গবেষণায় এসব বিষয় পরিষ্কারভাবে দেখা গেছে। এমনকি মৃত্যুর হারেও এর ইতিবাচক প্রভাব রয়েছে।”

একাধিক গবেষণায় দেখা গেছে, যারা কফি পান করেন তারা অন্যদের তুলনায় বেশিদিন বাঁচেন। এ ক্ষেত্রে ক্যাফেইন আছে কি-না তা মুখ্য নয়।

ক্ষুধার ওপরেও ইতিবাচক প্রভাব

এর পাশাপাশি কফির ইতিবাচক প্রভাব রয়েছে ক্ষুধার ওপরেও। স্টেফান বলেন, “ক্ষুধার ওপরেও কফির ইতিবাচক প্রভাব রয়েছে। লিভার রোগের ক্ষেত্রে এটা এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। আপনি যদি কম ক্ষুধা অনুভব করেন, তাহলে কম খাবেন এবং লিভারের ওপর তার প্রভাব ইতিবাচক হবে।”

রক্তচাপের ওপর কফির দীর্ঘ প্রভাব নেই

ক্যাফেইনসহ নাকি ছাড়া... রক্তচাপের ক্ষেত্রে পরামর্শ কী? স্টেফান জানালেন, “আপনি যদি শুধুমাত্র মাঝে মাঝে এটি গ্রহণ করেন, তাহলে রক্তচাপ বাড়াতে পারে ক্যাফেইন। কিন্তু যারা নিয়মিত কফি পান করেন এবং অনেক ক্যাফেইন গ্রহণ করেন, তাদের শরীরে সহনশীলতা গড়ে ওঠে। ফলে সব গবেষণা মিলিয়ে সামগ্রিকভাবে বলা যায়, রক্তচাপের ওপর এর দীর্ঘ প্রভাব নেই।”

যারা দিনে দুই বা তিন কাপ কফি পান করেন তাদের হৃদরোগের ঝুঁকি ও মৃত্যুহার কম।

   

About

Popular Links

x