Saturday, July 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

জুলাই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১১:২৮ পিএম

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (২৪ আগস্ট) বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনিববলেন, "ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তাকে বরিশাল নগরীর বাংলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। সিআইডির দলকে সাহায্য করেছে পুলিশ।"

জানা গেছে, জুলাই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ১৭ আগস্ট কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয়, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট তৌহিদ আফ্রিদির বাবা ও বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় নাসির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।

   

About

Popular Links

x